কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কর্মহীন পরিবারে ৩৬তম বিসিএস ক্যাডার্স এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার(২৬ এপ্রিল) সকালে চিলমারী নৌবন্দর,উলিপুর বাজারে কর্মহীন শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, চিড়া, লবন ও সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-এনডিসি হাসিবুল হাসান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ।


