কুড়িগ্রামে ট্রাক-পিকআপ মুখোমূখী সংঘর্ষে নিহত-১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমূখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক বিপুল(৩৮) নিহত হয়।নিহত বিপুল বগুড়া মাটিরডালী এলাকার নুর মোহাম্মদের পুত্র।

জানা গেছে,সোমবার(৪ মে) সকালে উপজেলার টগরাইহাট সড়কে মাছ বোঝাই একটি পিকআপ কুড়িগ্রামের দিকে যাওয়ার পথে বিপরীত মুখী রাজারহাটগামী একটি বিস্কুট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজারহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় থানার অফিসার ইনচার্জ(ওসি) কৃষ্ণ কুমার সরকার।