কুড়িগ্রামে দু’বেলা খাদ্যের দাবিতে বাস-মিনিবাস শ্রমিকের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সামনে রংপুর-কুড়িগ্রাম সড়কে দু’বেলা খাদ্যের দাবিতে মানবন্ধন করেছে শ্রমিকরা।

শনিবার (২ মে) দুপুরে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন,সড়ক সম্পাদক মফিজুল হক, কার্যকরী সদস্য এনতাজ আলী, হযরত আলী প্রমুখ।

বক্তারা বলেন,জেলার প্রায় ৭ হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন কর্মহীন সকলকে এই লকডাউন অবস্থায় ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। কিন্তু এখন পর্যন্ত সকল শ্রমিকের ভাগ্যে ত্রাণ সহায়তা মেলেনি।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, নাগেশ্বরী , ভুরুঙ্গামারী ও উলিপুরে শ্রমিকদের মাঝে ত্রান সহায়তা দেয়া হয়েছে। রাজারহাট ও রৌমারীর তালিকা হাতে পেয়েছি।তাদের ত্রাণ দেওয়া হবে। কুড়িগ্রাম পৌরসভার মাধ্যমে ১হাজার শ্রমিককে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।জেলায় যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে।পর্যায়ক্রমে তা বিতরন করা হচ্ছে।