কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে

কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০ মে) দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকায় একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম-ঠিকানা জানা যায়নি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।