কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অগোচরে পুকুর পড়ে ডুবে যায় সে।

জানা যায়, ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট গ্রামের শামসুল হকের দেড় বছর বয়সী ছেলে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। এ সময় কেউ তার সাথে ছিল না। পড়ে অনেক সময় তাকে বাড়িতে না দেখে খুঁজাখুজির এক পর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভূরুঙ্গামারী থানার ওসি মুহাম্মদ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের নির্দেশ দেয়া হয়েছে।