কাঁঠালবাড়ী

কুড়িগ্রামে বাসের ধাক্কায় পথচারী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কাঁঠালবাড়ী পাম্প সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর সড়কে বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৪০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তি কাঁঠালবাড়ী শিবরাম কাসাইটারী এলাকার মৃত- রহিমুল্লাহর পুত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার(২ জুন) সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকার কুড়িগ্রাম-রংপুর সড়কে দ্রুতগামী নাবিল পরিবহনের একটি বাস নজরুল ইসলাম ও অপর এক ব্যক্তিকে ধাক্কা দিলে,তারা রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এব্যপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহ্ফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।