জেলা প্রতিবেদকঃ কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ওই যুবকের মৃত্যু হয়। মৃত মানিক মিয়া বেলগাছা ইউনিয়নের কালে বাংড়িপাড়া গ্রামের নবাব আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
পারিবারিক সূত্রে জানা যায়, মানিক মিয়া বাজার থেকে ঢেউটিন কিনে বাড়িতে নিচ্ছিলেন। এ সময় গেটের উপরের মেইন লাইনে ঢেউটিন লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


