কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার দুইদিন পর এক মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে,গত শুক্রবার বিকেলে রৌমারী নৌঘাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সদর উপজেলার যাত্রাপুর ঘাটে যাওয়ার পথে উলিপুরের পালের ঘাটে পৌছায়।এসময় বজ্রপাত হলে পানিতে পড়ে যান নৌকার মাঝি মফিজুল।পরে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।
রোববার (৭ জুন) সকালে চিলমারীর রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার মাঝিপাড়ায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মাঝির পরিবার তার মরদেহ শনাক্ত করেছে।


