ভুরুঙ্গামারীতে কাপড়েরের দোকান

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কাপড়েরের দোকান ,মুদির দোকান,ও মাছ বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে ১১ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম।

বুধবার বিকেলে এ অভিযান পরিচালনাকালে থানার ওসি আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম জানান, সরকারী নির্দেশনা অমান্য করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।