কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কর্মহীদদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(২৮ এপ্রিল) সকালে কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫শতাধিক কর্মহীন মুক্তিযোদ্ধা, রিক্সা-ভ্যানচালক ও অসহায়দের সাড়ে ৭ কেজি চাল, এক কেজি ডাল, তেল, লবন, চিনি ও ৫শ’ গ্রাম করে সুজি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মোঃ জাফর আলী,রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।