কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন ও ঘোগাদহ ইউনিয়নের সাড়ে ৭শ’ অসহায় ও গরীব পরিবারের প্রত্যেক জনকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, সদরের ভারপ্রাপ্ত ইউএনও ময়নুল ইসলাম, যমুনা ব্যাংক রাজশাহী যোনের যোনাল হেড মঞ্জুরুল আহসান শাহ, কুড়িগ্রাম যমুনা ব্যাংকের ম্যানেজার আশরাফুল আলম প্রমুখ।


