কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা প্রতিরোধে জীবানুনাশক টানেল উদ্বোধন 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা প্রতিরোধে জীবানুনাশক টানেলের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ।
রোববার (৭জুন) সকাল সাড়ে ১১টার দিকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জাকিরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উদ্দিন,ফেসবুক গ্রুপ করোনা আপডেটের কুড়িগ্রামের বিপাশা রহমান, নিলয় এম রেদওয়ান, হাসনাত কানন প্রমুখ।
ঢাকা বিশ্ব বিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কুড়িগ্রামের একঝাক উদ্যোমী যুবক ফেসবুক গ্রুপ ‘করোনা আপডেট কুড়িগ্রাম’ এর আর্থিক সহযোগিতায় এ টানেল নির্মাণ করা হয়।