কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ সুপারের নির্দেশে অসহায় মহিলার পাশে দাঁড়ালেন সদর থানার ওসি মাহফুজার রহমান।শুক্রবার রাতেই ওই মহিলার থাকা এবং খাবারসহ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেন তিনি।
জানা গেছে, করোনা আক্রান্ত সন্দেহে এলাকাবাসীর বাধার মুখে ভাড়া বাসায় প্রবেশ করতে পারেনি স্বামী পরিত্যক্তা শামীমা আক্তার শিউলি নামে এক মহিলা। সে ভোকেশনাল মোড়ের অপূর্ব ছাত্রাবাসে রান্নার কাজ করেন। বৃহস্পতিবার ওই মেসের দুজন করোনা সনাক্ত হওয়ায় তাকে ওই এলাকায় বাড়া বাসায় উঠতে দেয়নি স্থানীয়রা।পরে ওই মহিলা সদর থানায় গিয়ে ওসিকে অবগত করেন।তার কথা শুনে ওসি মাহফুজার রহমান মানবিক পুলিশ সুপারের সাথে কথা বলেন।এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিনের বাসায় থাকার ব্যবস্থা করেন।
এব্যাপারে শনিবার(২০ জুন) বিকেলে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহফুজার রহমান জানান, বিষয়টি নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলি। তার নির্দেশে মহিলার নিরাপত্তা বিবেচনায় বিভিন্ন জায়গায় কথা বলে এমপি মহোদয়ের সম্মতিক্রমে তার বাসায় থাকার জন্য রাখা হয়।নিজে গাড়ীতে করে ওই মহিলাকে পৌঁছে দিয়েছি। মহিলার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।


