জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রান্তিক পযার্য়ের কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রণোদনা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।


