ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল মাদক ছেড়ে মাঠে চল, সিংগাইরে ভলিবল টুর্নামেন্ট ২০২১-ইং উদ্বোধন

মোঃ জাকির হোসেন, সিংগাইর, মানিকগঞ্জঃ ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানে যুগের আলো সমিতির আয়োজনে দেওয়ান হেলাল উদ্দিন-কায়েছ উদ্দিন স্মৃতি-ভলিবল টুর্নামেন্ট ২০২১-ইং জমকালো উদ্বোদনের মধ্য দিয়ে শুরু হয়। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা এবং রানার আপদের জন্য ২০ হাজার টাকা পুরষ্কার হিসেবে উপস্থাপন করে আয়োজক- যুগের আলো সমিতি।

ভলিবল টুর্নামেন্ট ২০২১-ইং উদ্বোধন করেন,দেওয়ান জাহিদ আহম্মেদ (টুলু)-বিশিস্ট্য শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর। সভাপতিত্ব করেন দেওয়ান সফিউল আরেফিন টুটুল -সভাপতি যুগের আলো সমিতি, সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।

দেওয়ান হেলাল উদ্দিন – কায়েছ উদ্দিন স্মৃতি-ভলিবল টুর্নামেন্ট ২০২১ইং,১২-ফেব্রুয়ারি রোজ শুক্রবার বেলা ৩-টার সময়, বাইমাইল কবি নজরুল বিদ্যালয় মাঠে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের পর পর-ই প্রথম রাউন্ড খেলাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন “খোলাপাড়া একাদশ-সিংগাইর”, বনাম “নাগরপুর একাদশ- টাঙ্গাইল”। নাগরপুর একাদশ – খোলাপাড়া একাদশকে ৩-১ সেটে পরাজিত করেন। উদ্বোধনী ম্যাচে জয় দিয়েই শুরু হয় নাগরপুর একাদশের পথচলা। বিজয়ী দলে জাতীয় দলের অধিনায়ক হরবিশ বিশ্বাস ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এ সময় প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রধান অতিথি ছিলেন,বাবু সুদেব কুমার সাহা-সাধারন সম্পাদক,জেলা ক্রীড়া সংস্থা,মানিকগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন,দেওয়ান জিন্নাহ (লাঠু)- চেয়ারম্যান,১নং বায়রা ইউনিয়ন পরিষদ। দেওয়ান মাসুদ বিন মালেক, সম্মানিত সদস্য যুগের আলো সমিতি বাইমাইল। সার্বিক পরিচালনায় দেওয়ান আমিনুল ইসলাম -সাধারণ সম্পাদক যুগের আলো সমিতি, বাইমাইল। আওয়ামী লীগের অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।