ক্ষমতার জোরে সরকারি জায়গায় বালু স্তপ দিয়ে রাস্তা ভাঙ্গার অভিযোগে গ্রেফতার ৩

অনুসন্ধানী প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তিতাস ব্রিজের সংলগ্ন আখাউড়া আগরতলা রাস্তার দক্ষিণ পূর্ব পার্শ্বের কয়েক একর সরকারি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রানজিট রাস্তা ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ঝুঁকিতে পড়েছে আখাউড়া আগরতলা রোডে পরিবহন চলাচল সহ পার্শ্ববর্তী তিতাস পারের ফসলি জমিও, সরেজমিন পরিদর্শনে ঘটনার সত্যতা মিলেছে।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেছেন অনেকে।
এদিকে বালুর স্তব নিয়ে কথা বলে জানা যায় এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, আখাউড়া আওয়ামীলীগ প্রবাদ দেখিয়ে কিছুসংখ্যক অসাধু লোক  দীর্ঘদিন যবত এইধরনের অবৈধ কার্যকলাপ করে আসছে দেখার কেউ নেই।
গত কাল কয়েক টি অনলাইন পোর্টাল ও পত্রিকাতে খবরটি প্রকাশ হয়। আজ সোমবার আখাউড়া কসবা মাননীয় সংসদ সদস্য মো: আনিসুল হক মন্ত্রী খবরটি আমলে নিয়ে প্রকৃত অপরাধীদের ব্যাপারে ব্যবস্হা নিতে আহবান করেন স্থানীয় প্রশাসন কে।আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান,রোডস এন্ড হাইওয়ে রাস্তা তিতাস ব্রীজ সংলগ্ন অংশের রাস্তাটি মূলত বালি রাখার কারনে ভেঙ্গে এই অবস্থা হয়েছে এবং তড়িৎ বালু সরানো হচ্ছে। আখাউড়া থানার ওসি মো রসুল আহমেদ নিজামী  বিষয়টির সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে আজ সোমবার দুপুর ২টার সময় আমরা তিনজন ঠিকাদার কে গ্রেপ্তার করি গ্রেপ্তারকৃতরা হল (১)মোঃহাসন খলিফা পিতা মোঃ দানিস খলিফা (২) মোঃ নাহিদ পিতা মৃত্যু মো: নোয়াব মিয়া( ৩)মো: সানু খলিফা পিতা মৃত্যু মো:সিরাজ খলিফা তিনি আরোও বলেন  আখাউড়া ও আগরতলার মত একটি গুরুত্বপূর্ণ রাস্তা ও কৃষি জমি নষ্ট করে  বালু উত্তোলন করা সম্পুর্ণ বে’আইনি তবে আমি বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ে এর সত্যতা যাচাই বাছাই করে অবশ্যই আইনি ব্যবস্থা নিব।