এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রায় ৫০ বছরের পুরাতন পানি উন্নয়ন বোর্ডের একটি সরকারি পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ করছেন মো: মজিবুর রহমান নামের কৃষি ব্যাংকের এক মাঠ পরিদর্শক। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক আমতলী শাখায় কর্মরত আছেন। তার দাবি, ওই এলাকায় অনেকেই এভাবে দখল করে বাড়ি-ঘর নির্মাণ করে আছেন, তাই তিনিও সেভাবেই বাড়ি-ঘর নির্মাণ করছেন।
তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, মজিবুর রহমানকে লিখিত ভাবে নোটিশ দেয়া সত্বেও ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে কাজ করে যাচ্ছেন।আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আমতলী পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের চাওড়া মৌজার ৯১৭ নং দাগের প্রায় ১০ শতাংশ জুড়ে একটি পুরানো পুকুর বালু দিয়ে ভরাট করে ফেলছে মজিবুর রহমান। পুকুরটি তরিগড়ি করে ভরাট করার পরই দেয়াল নির্মাণের কাজও শুরু করেছে তিনি। স্থানীয়দের দাবি, ওই এলাকায় শত শত মানুষ বসবাস করছে এবং নিত্য প্রয়োজনীয় কাজে পুকুরটি ব্যবহার করা প্রয়োজন। অথচ মজিবুর রহমার ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ ভাবে ড়ি নির্মাণ করছেন মো: মজিবুর রহমান


