নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ির মাটিরাঙায় ১০ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা চালসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙা উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার ববির নেতৃত্বে পুলিশ এ চাল উদ্ধার করে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন ভূইয়া জানান, পুলিশ গোমতি বলিচন্দ্র পাড়া এলাকার আবুল হাসেমের বাসায় অভিযান চালিয়ে সরকারের বিক্রি নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ২৮ বস্তা চাল উদ্বার করা করে। এসময় ঘরের মালিক আবুল হাসেমকে আটক করা হলেও চালের ডিলার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মুমিনকে আটক করা যায়নি।
আব্দুল মুমিন গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেনের ছোট ভাই। এ ঘটনায় মাটিরাঙা থানায় মামলার প্রস্তুতি চলছে।


