খানসামায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ  খানসামা  উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ ফেব্রুয়ারি সমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে  উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি  মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী,মহিলা  ভাইস চেয়ারম্যান মঞ্জিল আফরোজ পারভীন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,থানা এস.আই দিবাকর রায় সহ সকল বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।