তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৪মে সোমবার সকাল ১০টার সময় খানসামা ডিগ্রী কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদারের সভাপতিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন,জেলা বিএনপি অর্থনৈতিক সম্পাদক ও ৫ নং ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান, ১ নং আলোকঝেরী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বুলবুল, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ প্রাথমিক শিক্ষা অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারী,শিক্ষক-শিক্ ষিকা সহ স্থানীয়য ক্রিয়ানুরাগী গণ উপস্থিত ছিলেন।


