খানসামায় প্রান্তিক কৃষকদের এ্যাপসের মাধ্যমে বোরো ধান সংগ্রহের লটারি সম্পন্ন

তফিজ উদ্দিন  আহমেদ,  খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে ১৮ মে ১২ টার সময় উপজেলার  প্রান্তিক কৃষকদের অ্যাপস এর মাধ্যমে বোরো ধান সংগ্রহের  লটারি সম্পন্ন করেন উপজেলা নির্বাহি অফিসার রাশিদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমেদ মোস্তফা,ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ফয়সাল আখতার,উপজেলা কৃষক লীগের  সভাপতি রফিকুল ইসলাম। কৃষকের এ্যাপসের লটারির মাধ্যমে ৩০ টাকা কেজি দরে উপজেলার ৯২ জন কৃষকের নিকট থেকে ২৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার রাইস মিলারদের নিকট থেকে চুক্তির মাধ্যমে ৪৪ টাকা কেজি দরে এবার চাউল ১৮৮১ মেট্রিক টন সংগ্রহ করা হবে বলে কর্তৃপক্ষ প্রতিনিধিকে জানান।