তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলায় দিনব্যাপী নানা আয়োজন এর মাধ্যমে ১৪৩৩ বঙ্গাব্দ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টার সময় উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বৈশাখী শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার। এ সময় উপজেলার সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী,ইউপি চেয়ারম্যান,শিক্ষক,সাংবাদিক, রাজনৈতিক- নেতৃবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীগণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলার বটমূলে পান্তা ভাত দিয়ে দেশীয় মাছ, শাক ও ভর্তা খাওয়ানো হয়। পরে উপজেলার বটমূলে বৈশাখের আলোচনা মঞ্চে নাচ,গান,নাটক-নাটিকা প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা এবং সকলের নজর কানলেন। সকল দর্শকের আনন্দে মুখরিত হয়ে ওঠে বৈশাখী বাংলা সংস্কৃতির ঐতিহ্য।


