খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন 

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা( দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলার কৃষি বিভাগের  আয়োজনে কৃষি  অফিস চত্বরে ২৬ জুন সকাল ১১টার সময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচী ২০২১-২২ অর্থবছরে খরিপ/২০২২-২৩ মৌসুমী গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে রাসায়ানিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,মহিলা  ভাইস চেয়ারম্যান মঞ্জিল আফরোজ  পারভিন,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়।
এসময় উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষিগণ উপস্থিত ছিলেন।গ্রীষ্মকালীন পেঁয়াজ  আবাদের জন্য ১শ৬০জন কৃষক ও রোপা আমন উৎপাদন বৃদ্ধির জন্য  উপজেলায় ৩শ জন কৃষক কে  নির্ধারণ করা হয়। পেঁয়াজ বীজ বিঘা প্রতি (৩৩শতক) এক কেজি, সার ডিএপি ২০,এমওপি ২০ কেজি জমি  প্রস্তুত বাবদ ৫শ টাকা,শ্রমিক বাবদ১হাজার৫শ টাকা, বাঁশ ক্রয় বাবদ ৮শ টাকা এবং পলিথিন দেয়া হয়।উফসী আমন বীজ চাষীদের জন্য  ৫ কেজি হারে ধান বীজ,সার ডিএপি  ১০ কেজি,এমওপি ১০ কেজি করে  ৩শ জন কৃষককে প্রদান করা হয়।