খানসামায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত 

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামায় “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এ স্লোগানে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮সেপ্টেম্বর সকালে র‌্যালী শেষে  উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয় ।

এতে বক্তব্য রাখেন  উপজেলা  কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।