তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ২০মার্চ রবিবার সকাল ১১ঘটিকার সময় খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় এর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির কার্ড প্রতি ২ কেজি চিনি,২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল মোট ৪৬০ টাকায় দেওয়া হচ্ছে। প্রতিটি পণ্যের মূল্য ধরা হয়েছে চিনি কেজি প্রতি ৫৫ টাকা,মশুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা, সয়াবিন তেল লিটার প্রতি ১১০ টাকা।
এ সময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা থানা ওসি কামাল হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম,১নং আলোকঝাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানসহ আরও অনেকে।


