খানসামায় কৃষিফসলে সবুজের সমারোহ

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার চারিদিক এখন রবি মৌসুমে কৃষি ক্ষেতে নানা ফসলে ভরা সবুজের সমারোহ।উপজেলার ৬টি ইউনিয়নে মাঠ ভরা নানাহ ফসলের মধ্যে আলু,রশুন,গম,ভুট্টা,সরিষা, শাক আর পেয়াজ আবাদে কৃষকদের জন্য খানসামার সুনাম চারিদিকে ছড়িয়ে রয়েছে।

চলমান ওই চাষাবাদে কৃষকরা বাজার মূল্য পেলে স্বাবলম্বী হওয়ার সম্ভবনা রয়েছে।শীতের কুয়াশা জনিত রোগ বালাই থেকে রক্ষার জন্য নিয়মিত স্প্রে করে ক্ষেতের পরিচর্যায় কৃষকরা ব্যস্ত রয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায় জানান,চলতি মৌসুমে আলু ৩হাজার ২শ’৫০হেক্টর ,রশুন ২হাজার ৯শ’৫০হেক্টর,গম২শ’১৫হেক্টর সরিষা ৯শ’৬৫ হেক্টর,শাক-সবজি ৬শ’ হেক্টর ও ভুট্টা ৬হাজার ৪৮০ হেক্টর জমিতে বপন চলমান রয়েছে।এছাড়াও কৃষকরা নিজ উদ্যোগেও অনেক বারতি চাষাবাদ করছে।উপজেলা কৃষি বিভাগের ১৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তা সর্বদাই কৃষকদের পরামর্শ দিয়ে দেখভাল করছেন।