খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত অফিস চত্বরে ৪ এপ্রিল সোমবার সকাল ১১ টার সময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর বিনামূল্যে রাসায়নিক সার ও আউশ বীচ বিতরনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন স¤পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ আন্যান্য সুধীজন।

২০২১-২০২২ অর্থ বছরের উপজেলায় চলতি আউশ মৌসুমে দেশে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীর ২৭০০ বিঘা জমির জন্য ২৭০০ জন কৃষক নির্ধারণ করা হয়। আউশ বীজ ৫ কেজি, ডি.এ.পি সার ২০ কেজি, এম.ও.পি সার ১০ কেজি হারে প্রত্যেক কৃষক পাবে। উপজেলায় এর মধ্যে আলোকঝাড়ী ইউ.পি তে ৩২৫ জন, ভেড়ভেড়ী ইউ.পি তে ৩৭৫ জন, আঙ্গারপাড়া ইউ.পি তে ৪২৫ জন, খামারপাড়া ইউ.পি তে ৫৭৫ জন, ভাবকী ইউ.পি তে ৫২৫ জন ও গোয়ালডিহি ইউ.পি তে ৪৭৫ জন কৃষক পাবেন।