খানসামায় গৃহস্তান্তর উদ্বোধন ও বাইসাইকেল বিতরণ – আবুল হাসান মাহমুদ আলী এমপি 

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ২১এপ্রিল সকালে খানসামা উপজেলা পরিষদ হল রুমে স্থানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তরের আযোজনে ও বাস্তবায়নে খানসামা উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন,বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন “বঙ্গবন্ধু আইসিটি সেন্টার”নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন ।
পরে উপজেলা চত্বরে উপজেলার  বাস্তবায়নে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র/ ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেণ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি। এসময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার  রাশিদা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ূন কবির, ওসি কামাল হোসেন,উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,সহ সভাপতি সাইফুল ইসলাম,  সহ সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।