খানসামায় ছয় ইউপিতে স্বত্রন্ত পাঁচ ও আ,লীগ এক জন বিজয়ী

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে শান্তি পুর্ণ পরিবেশে গত ২৬ ডিসেম্বর ভোট গ্রহন শেষে ফলাফলের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।৪র্থ ধাপে খানসামা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচ ইউপিতে স্বতন্ত্র ও এক ইউপিতে আ,লীগ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে আ,লীগ প্রার্থীরা ৬ টির মধ্যে ৫ টিতেই ধরাশায়ী হয়েছেন।ছয়টি ইউনিয়নে তিন জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন।

তাঁরা হলেন ১ ও ২ নং ইউপিতে উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং অফিসার মাসুদ রানা,৩ ও ৪ নং ইউপিতে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ও রিটার্নিং অফিসার ডাঃ হুমায়ুন কবির,৫ ও ৬ নং ইউপিতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জিকরুল হক।উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার নির্বাচনে প্রশাসনিক দায়িত্ব সঠিক ভাবে পালন করে নির্বাচিত চেয়ারম্যানদের বেসরকারি ভাবে ঘোষণা করেণ।চেয়ারম্যান পদে ১নং আলোকঝাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান (আনারস)৬৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম আ,লীগ মকছেদুল গনি শাহ্(নৌকা)৫৩৯৮ ভোট।২ নং ভেড়ভেড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম(টেলিফোন)৩৬৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।নিকটতম স্বতন্ত্র প্রার্থী বিপ্লব কুমার সিংহ(আনারস)৩৪৩৪ ভোট।৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নে আ,লীগ মনোনিত গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা)৫৪৫১ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ(ঘোড়া)৫২০৯ ভোট।৪ নং খামারপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুবক্কর সিদ্দিক চৌধুরী(মোটরসাইকেল)৬৬৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার(অটোরিক্সা)৩৬৬৪ ভোট।৫ নং ভাবকি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম তুহিন (আনারস)৯৩১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।নিকট তম আ,লীগ শফিকুল ইসলাম (নৌকা)৭৬২৩ ভোট।৬ নং গোয়ালডিহি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন(চশমা)৭৩৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম আ,লীগ আইনুল হক শাহ্ (নৌকা)৫৫৬২ ভোট।