তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : খানসামায় ১৯৯৩ সালের এসএসসি পরিক্ষার্থী প্রাণের ব্যাচ-৯৩ ও খানসামা ডায়াবেটিস কল্যাণ সমিতির উদ্যোগে গত ২৭ ডিসেম্বর ৫টার সময় সমিতির অফিস থেকে ১শ’ মহিলা দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা এসএসসি প্রাণের ব্যাচ-৯৩ সংগঠণের সভাপতি রশিদুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে প্রাণের ব্যাচ-৯৩ এর সাংগঠনিক কার্যক্রম বিস্তার ও অগ্রগতি সহ দুঃস্থ মানুষের মাঝে পর্যাক্রমে সেবা প্রদানের লক্ষে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয এডমিন প্রাণের ব্যাচ-৯৩ এস এম শামীম চৌধুরী,সদস্য হুমায়ুন কবির তুহিন,তাপস কুমার দাস,গোলাম রব্বানী,মনি চন্দ্র দাস,মিজানুর রহমান,লতিফুর রহমান ও শাহীনুল ইসলাম সহ আরোও অনেকে।


