তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ১৪৪টি পূজামন্ডপে জি আর চালের ডিও ৫শ কেজি হারে বিতরণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯সেপ্টেম্বর বৃহস্পতিবার ১১টার সময় মতবিনিময় সভা উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুমে জি আর চালের ডিও বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে উপজেলার ৬টি ইউনিয়নে ১৪৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বরাদ্দ কৃত চালের ডিও বিতরন করা হয়।এসময় খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় সহ সকল বিভাগের কর্মকর্তা ও চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


