তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ৩১ মে মঙ্গলবার দুপুর ১২.০০টার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে পরামর্শ মূলক বক্তব্যে রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপ পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এইচ.এম বোরহানউল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মমতাজ বেগম, দিনাজপুর (সিসি) সহ-পরিচালক ডাঃ খাদিজা নাহিদ ইভা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মিনহাজুল ইসলাম। কর্মশালায় আরোঅংশগ্রহণ করেন উপজেলার ০৬ টি ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এনজিও কর্মীবৃন্দসহ আরো অনেকে।


