তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খা নসামা থানা পুলিশের আয়োজনে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খানসামা থানার এসআই ফরহাদ হোসেনের সঞ্চালনায় খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন,খানসামা থানা ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম,পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস,সাধারন সম্পাদক অনন্ত রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক জীতেন্দ্র নাথ রায় সহ অনুষ্ঠানে বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি, সাধারন সম্পাদক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবে সার্বিক নিরাপত্তার সাথে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।


