তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সকল নিত্য- প্রয়োজনীয় দ্রব্য মূল্যের চরম উর্দ্ধগতি এবং ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম হত্যার প্রতিবাদে ৮ বছর পর দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে পন্ড হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার পাকেরহাটে কয়েক হাজার নেতাকর্মীর স্বতস্ফুর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে বাইপা সড়কের পাশ্বে চৌধুরীর চাতালে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হালিম, সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, সদস্য শফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন,২নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুলসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, সরকার গদি রক্ষা করতে হত্যার পথ বেছে নিয়েছে। হত্যা করে বিএনপিকে দমানো যাবে না। এ সরকারের অধীনে আমরা কোন প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করব না। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি একটি গণবিরোধী পদক্ষেপ।
সরকার কোনোভাবেই সাধারণ মানুষের ওপর এ ধরনের অনৈতিক চাপ সৃষ্টি করতে পারে না। এছাড়া বিরোধী মতের উপর হামলা করে ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের চেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সফল করার আহ্বান জানান।সভা শেষে সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমানের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে কয়েক জন গুরুত্বর আহত হলে হাসপাতালে ভর্তি করানো হয়।পরে সিনিয়র নেতৃবৃন্দ কর্মীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।


