তফিজ উদ্দীন আহমেদ,খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃখানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ই মার্চ-২২ সকাল দশটার সময় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্নাঢ্য র্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জিল আফরোজ পারভীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ সকল বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন


