তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের বাশুলী গ্রামের প্রগতিশীল কৃষক ও ব্যবসায়ী আবু হায়াৎ মোঃ নুর কালামাটিয়া বাজারে ভার্মিক ম্পোস্ট কেঁচো সার কারখানা স্থাপন ও উৎপাদন করে বাজারে সরবরাহ এবং বিক্রি করে সাফল্য অর্জন করছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং উদ্বুদ্ধ করণের মাধ্যমে ভার্মিক ম্পোস্ট কেঁচো সার উৎপাদন শুরু করে ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় ভার্মিক ম্পোস্ট কেঁচো সার কারখানা গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিদর্শণ করে সন্তষ্ট প্রকাশ করেন।সার উৎপাদনে নুর ব্যাপক উদ্যোগ গ্রহন করেন। ভার্মিক ম্পোস্ট কেঁচো সার উৎপাদন করে প্রতি বস্তা(৪০ কেজি) ৪শ ৮০টাকা এবং খুচরা সার প্রতি কেজি ১২ টাকা বাজারে কৃষকদের মাঝে বিক্রি করা হচ্ছে।যে কোনা ফসল উৎপাদনে এলাকায় ভার্মিক ম্পোস্ট কেঁচো সারের চাহিদা বেড়েছে কৃষকদের কাছে।বিঘা প্রতি অর্থাৎ ৩৩শতাংশ জমিতে ১বস্তা (৪০ কেজি) সার প্রয়োগ করতে হয়। এ সার ব্যবহারে জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি হওয়ায় লাভবান হবে কৃষক বলে বলেন নুর ।তবে এ বিষয়ে সফলতা অর্জন করতে চাই এবং সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছেন তিনি।বেশি বেশি ওই ভার্মিক¤েপাষ্ট কেঁচো সার উৎপাদনের মাধ্যমে রপ্তানি করে দেশের সব যায়গায় ছড়িয়ে দিতে চাই।


