খানসামায় সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে শেষ হলো ৬ ইউপির ভোট গ্রহণ

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : খানসামায় ৪র্থ ধাপে ৬টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিকরুল হক এর প্রচেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকায় আজ রোববার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন স¤পন্ন হয়েছে।

ভোট গণনা চলমান থাকায় এ রিপোট লেখা পর্যন্ত কোনো ইউনিয়নের ফলাফল পাওয়া যায়নি।উপজেলার ভেড়ভেড়ী,আঙ্গারপাড়া,আলোকঝাড়ী,ভাবকি,গোয়ালডিহি ও খামারপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে,সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ।নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেছেন।

মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।কেন্দ্র গুলোর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।উপজেলার ওই ৬ ইউনিয়নে হালনাগাদ মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৭৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৩২০ জন ও মহিলা ভোটার ৬৬ হাজার ৩৫৬ জন ৫৪টি কেন্দ্রে ভোট দিয়েছেন ।