তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা ডিগ্রী কলেজ কতৃক আয়োজিত “স্বাধীনতার ডাক টিকিট” প্রামান্য চিত্র প্রদর্শণী ৯ জানুয়ারী সকাল ১১ টার সময় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।খানসামা ডিগ্রী কলেজের অধক্ষ্য সাইফুল ইসলাম(ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী,অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ্,সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, স্বাধীনতার ডাক প্রামান্য চিত্র নির্মাতা নাসরিন ইসলাম প্রমূখ।এসময় কলেজের শিক্ষক,ছাত্র-ছাত্রী,এলাকার সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র লীগের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।


