খানসামায়  হঠাৎ পাম্পে পেট্রোল-অকটেন সংকট,চরম ভোগান্তিতে মোটরসাইকেল আরোহী

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামায় গত ৭ মে হঠাৎ করে পেট্রোল- অকটেন পাম্পগুলো সংকট দেখিয়ে বন্ধ থাকায়  মোটরসাইকেল-কার মালিকগণ চরম ভোগান্তিতে পরেছে।  পাম্পে পেট্রল না পেয়ে ভোগান্তিতে পড়তে হবে মনে করে অনেকে ঘর থেকে বাহিরে মটরসাইকেল  মোটরসাইকেল ব্যবহার করতে পারছেন না।
আবারো অনেক মোটরসাইকেল ব্যবহারের পর পেট্রোল ফুরিয়ে যাওয়ায় পর পথে পথে ভোগান্তিতে পড়তে হয়েছে।  পেট্রোল -অকটেন এর পাম্পে অনুরূপ অবস্থা চলতে থাকলে জনজীবন বিপন্ন হয়ে পড়বে।  সংকট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া জরুরি। এদিকে মোটরসাইকেল চুরি পরিবর্তে  মোটর সাইকেল হতে  পেট্রোল চুরির খবর পাওয়া গেছে।