খানসামায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তফিজ উদ্দিন আহমেদ খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ খানসামায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। সকালে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রাশিদা আক্তার উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজা উদ্দিন লুহিন শাহ্,অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জিল আফরোজ পারভীন, থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ। এছাড়াও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ সহ কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।