খানসামায় ৬ ইউপি চেয়ারম্যান ৭২ সদস্যের শপথ গ্রহণ

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার ৬ ইউপির নবনির্বাচিত ৬ চেয়ারম্যান ও ৭২ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী বৃহস্পতি বার সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি।

বিকেলে খানসামা উপজেলা পরিষদ হলরুমে ৭২ ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার ।নবনির্বাচিত ৬ চেয়ারম্যানরা হলেন মোঃ খলিলুর রহমান(আলোকঝাড়ী ইউপি),মোঃ রিয়াজুল ইসলাম বাবুল(ভেড়ভেড়ী ইউপি),মোঃ মোস্তফা আহমেদ শাহ্(আঙ্গারপাড়া ইউপি),মোঃ আব ুবক্কর সিদ্দিক চৌধুরী(খামারপাড়া ইউপি),মোঃ রবিউল আলম তুহিন(ভাবকী ইউপি) ও মোঃ সাখাওয়াত হোসেন লিটন(গোয়ালডিহি ইউপি) ।উপজেলায় সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।