খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সভা ১৩ জানুয়ারী সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় আইন শৃঙ্খলা বিষয় অবহিত করেন খানসামা থানার অসি তদন্ত মোমিনুজ্জামা। এলজিইডি’র সড়ক উন্নয়নের অগ্রগতি বিশয়ে অবহিত করেন উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ,স্বাস্থ্য বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।

এভাবে উপজেলার সকল বিভাগের অগ্রগতির কথা শুনে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ।এছাড়াও সভায় এনজিও বিষয়,নাশকতা ও জঙ্গিবাদ,সন্ত্রাস,নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ,ভোক্তা অধিকার সংরক্ষণ,নদী রক্ষা,ইনোভেশন,সার-বীজ,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল,নিরাপদ সড়ক,আইসিটি ও ইউডিসি ইত্যাদি।সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাউদ্দিন লুহিন শাহ্ ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন উপস্থিত ছিলেন।