খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত 

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর)প্রতিনিধিঃ খানসামা উপজেলা পরিষদের আয়োজনে ১৩ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে  মাসিক সভা ভারপ্রাপ্ত খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দিন লুহিন শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রাশিদা আক্তার,সভায় কৃষি  উন্নয়নের অগ্রগতি বিষয়ে অবগত করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, এলজিইডি’র সড়ক ও সেতু উন্নয়নের অগ্রগতি বিষয় অবহিত করেন উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ, আইন-শৃঙ্খলা বিষয়ে অবহিত করেন খানসামা থানার ওসি তদন্ত মোমিনুজ্জামান, শিক্ষা,স্বাস্থ্যসহ উপজেলার সকল বিভাগের অগ্রগতির কথা শুনে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার। এছাড়াও সভায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ ভোক্তা-অধিকার সংরক্ষণ,সার-বীজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখাসহ ইত্যাদি।সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন  ও মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জিল আফরোজ পারভীন সহ অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।