খানসামা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তাজ ও সম্পাদক নুরনবী 

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ এর সাধারণ সম্পাদক পদে ইত্তেফাক পত্রিকার মোঃ নুরনবী ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন। এর আগে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক গনকন্ঠের তাজ ফারাজুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
গত রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হয়। এতে মোঃ নুরনবী ইসলাম পেয়েছেন ৬ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উজ্জ্বল রায় পেয়েছেন ২ ভোট। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক হাজ্জাজ আল-হাদী ও সদস্য বদরুন্নেসা প্রামাণিক বন্যা ফলাফল ঘোষণা করেন।