তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৩মার্চ বুধবার সকালে খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় ১কোটি টাকা ব্যায়ে নবনির্মিত ৪ তলা ভিত বিশিষ্ঠ ১তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় খানসামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি এম সুজাউদ্দিন লুহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজা পারভীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম,মেরাজ মিলিটারি,সাংগঠনিক সম্পাদক ননি গোপাল রায়, দপ্তর সম্পাদক নুরল ইসলাম,প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,৪নং খামারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুল হক সাজু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


