গণমাধ্যম কর্মীদের আশার বাণী, হয়েছে আজ বাস্তবে ধ্বনি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা প্রেসক্লাবের নিজস্ব ভবনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় গণমাধ্যম কর্মীরা তাদের উঠা বসার ঠিকানা পেতে চলেছেন। ১৯ এপ্রিল শুক্রবার রাতে মাননীয় সংসদ সদস্য প্রেসক্লাবের জমি পরিদর্শন করেন। সংসদ সদস্যের এই মহানুভবতাকে সাধুবাদ জানিয়েছেন গণ মাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

জানাগেছে, দেশ বিভাগের অনেক আগে থেকেই গণমাধ্যম কর্মীরা অনন্য ভুমিকা পালন করে আসছেন। যা স্বাধীন ভূখন্ড পাওয়ার পরও অক্ষুন্ন আছে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পার হলেও সীমান্তবর্তী চৌগাছা উপজেলায় গণমাধ্যম কর্মীদের নিজেদের কোন ঠিকানা নেই। ফলে পেশাগত দায়িত্ব পালনকালে তাঁরা বড়ই হিমশিম খান। গণমাধ্যম কর্মীদের সমস্যার কথা উপলব্দি করে সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন সম্প্রতি প্রেসক্লাব নির্মাণের ঘোষনা দেন। বেশকিছুদিন ধরেই এ নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোচনা চলে আসছিল। সেই ধারাবাহিকতায় শুক্রবার সারা দিন সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন দলীয় নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করার পরও রাত সাড়ে ৮ টার দিকে তিনি ছুটে আসেন সাংবাদিকদের জন্য প্রস্তাবিত নির্ধারণ করা জমিতে। চৌগাছা পাবলিক লাইব্রেরীর সামনে কপোতাক্ষ নদের পাড়ে ওই জমিতে তিনি কিছু সময় অতিবাহিত করেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ সময় তিনি চৌগাছার গণমাধ্যম কর্মীদের জন্য স্থায়ীভাবে প্রেসক্লাব নির্মাণের ঘোষনা দেন। তিনি বলেন, এখানেই হবে সাংবাদিকদের জন্য উঠাবসার ঠিকানা। গণমাধ্যম কর্মীরা ৮ শতাংশ জমির কথা বললে তিনি ৪ শতাংশ জমির বিষয়ে মত দেন। তার এই মতে একমত পোষণ করেন উপস্থিত সকলে। এদিকে তাঁর এই ঘোষনায় সেখানে উপস্থিত সাংবাদিক, রাজনীতিক ব্যক্তিসহ সকলেই করতালি দিয়ে তাকে ধন্যবাদ জানান।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য হবিবর রহমান হবি, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, থানা অফিসার ইনচার্জ রিফান খান রাজিব, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, ইব্রাহিম খলিল বাদল, শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক খাজা ফজিল আইজ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন, অর্থ সম্পাদক অমেদুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রেজা, সাহিত্য সম্পাদক খলিলুর রহমান, কবিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হুসাইন, সাধারণ সম্পাদক সফিকুজ্জামান রাজু, ছাত্রলীগ নেতা শামী রেজাসহ সাংবাদিক, রাজনীতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে চৌগাছা গনমাধ্যম কর্মীদের নিজস্ব ঠিকানা দিচ্ছেন সংসদ সদস্য এমন খবরে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চৌগাছার গণমাধ্যমকর্মী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।