গফরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা

মাহবুব রহমান ঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মদিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই এর স্ত্রী রাজিয়া খাতুন (৬৬) নামে এক বৃদ্ধা গত শনিবার রাতে আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের ছেলে বুলবুল মিয়া রাতেই গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।। স্থানীয় সূত্রে জানা যায় রাজিয়া খাতুন বহুদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। শনিবার রাতে সবার অগোচরে নিজ ঘরের আঁড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে গফরগাঁও থানার এসআই জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। গফরগাঁও থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ ঘটনায় পরিবারের কোনো সদস্যের অভিযোগ না থাকায় তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় নিহতের ছেলে বুলবুল মিয়া বাদী হয়ে আত্মহত্যা ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।