গাংনীতে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে ট্রলিচাপায় সুমাইয়া খাতুন নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরের দিকে গাংনী-কাথুলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের খোকন মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী ওই সড়কে ওপর খেলা করছিল সুমাইয়া। এসময় বালুভর্তি একটি ট্রলি শিশুটিকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রলিচালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করে গাংনী থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।