গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতকালিন সবজি টমেটোর বাম্পার ফলন

কালিয়াকৈর প্রতিনিধি, আশিকুর রহমানঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আষাড়িয়াবাড়ী, কালিয়াদহ, বাঁশতলী, নামাআশুলাই, মেদী আশুলাই, খালপাড় সহ বেশ কয়েকটি অঞ্চলে শীতকালিন সবজি টমেটোর ব্যাপক ফলন হয়েছে।
স্থানীয় কৃষকরা তাদের নিজ উদ্যেগে ও পরিশ্রমে কৃষি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার সাহায্যে এসব ফলন উৎপন্ন করছে। কৃষকরা জানালেন শীত মৌসুমের প্রথম হতেই ফলন পাওয়া যাচ্ছে ও সঠিক বাজার মূল্য পাচ্ছে।

গেল সপ্তাহে লাল তীর আঞ্চলিক বীজ বিপণন অফিসের কিছু কর্মকর্তা আষাড়িয়াবাড়ী গ্রামের সবজি চাষী মোঃ সবুজ মিয়ার প্রদর্শনী প্লটে গিয়ে প্লট টি ঘুরে ঘুরে দেখলেন, এবং নানা রকমের পরামর্শ দেন।

সবজি চাষী মোঃ সবুজ মিয়া জানালেন তিনি প্রায় কয়েক বিঘা জমিতে এই টমেটোর চাষ করছেন। প্রতি টি প্লটেই খুব ভাল ফলন দেখা যাচ্ছে।
এইসব বিষয়ে কৃষদের টমেটো চাষে আগ্রোহী করে তুলতে লাল তীর আঞ্চলিক বীজ বিপণন অফিস কতৃক এক মতবিনিময় সভার আয়োজন করেন এবং নানা প্রকার কলা কৌশল সমন্ধে আলোচনা করেন। স্থানীয় কৃষকদের দাবি তারা যেন ফসল উৎপাদনের জন্য সল্প মুল্যে প্রয়োজনী দ্রব্য সামগ্রী ও প্রশিক্ষণ পায় তার সু-ব্যবস্থার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। এই বিষয়ে একজন কৃষি অফিসারের সাথে কথা বললে তিনি জানান দেশের জলবায়ু ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্যতা যদি সঠিক থাকে তবে বিপুল পরিমাণ ফসল উৎপন্ন করা সম্ভভ।