ইমনঃ– গাজীপুর জেলার শ্রীপুর থানার সবুজ বাগ এলাকায় গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকা বাসি। তাৎক্ষনিক শ্রীপুর থাকে বিষয়টি জানালে পুলিশ এসে ঝুলন্ত লাশটি নিয়ে যায়। শ্রীপুর থানার অফিসার ইনর্চাজ ক্রাইম পেট্রোল বিডিকে জানান মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নাই। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে পাঠিয়েছি। থানায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হবে বলে তিনি জানান। অন্য দিকে উক্ত এলাকায় থম থমে অবস্থায় বিরাজ করছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০-৫৫ হতে পারি।


